রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১১:০০

বৃহস্পতিবার (২৩ জুলাই) পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় ১২ ঘণ্টা’র জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরি পাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সংসদ ভবন এলাকা ও তার আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading