সৈয়দপুুরে যৌথ অভিযানে পলিথিন জব্ধ, ৫০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুুরে যৌথ অভিযানে পলিথিন জব্ধ, ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ২১:৫০

সৈয়দপুুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পরিবেশ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে ৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্ধ করা হয়েছে। ওইসব উৎপাদন ও বাজারজাত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এসময় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে শহরের চাঁদনগর এলাকায় ৩ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর রংপুুর জেলা কার্যালয়ের গোপন অনুুসন্ধানে জানতে পারে যে সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকার পলিথিন ব্যবসায়ী আসলামের ছেলে তারিক ইকবাল তার বসত বাড়িতেই গোপনে কারখানা স্থাপন করে বিভিন্ন নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছেন। তার উৎপাদিত পলিব্যাগ, পিপি ব্যাগ শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডস্থ মদীনা মোড়ের দোকান থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন বাজারসহ দেশের অনেক স্থানেই বাজারজাত করছে। এ তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর রংপুুর জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী সাইফুদ্দিন এর নেতৃত্বে র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার ইমরান খানের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এতে নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম। অভিযানকালের চাঁদনগরে আসলামের বাড়ির ভিতরে পলিথিন উৎপাদন কারখানায় বিপুল পরিমান পলিথিন উদপাদনের প্রধান উপকরণ দানাদার পাউডার ১ হাজার ৭৫ কেজি, নিষিদ্ধ পলিথিন (রোলসহ) ২ হাজার ৫শ’ কেজি এবং পলিব্যাগ ৪২৫ কেজি জব্দ করা হয়। এসময় কারখানার মালিক আসলামের ছেলে তারিক ইকবালকে ভ্রাম্যমান আদালতের নির্র্বাহী ম্যাজিষ্ট্র্রেট মোঃ রমিজ আলম ১৯৯৫ সালের পরিবেশ আইন ১৫/১ক্রমিকের ৪ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এতে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে রেহাই পায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী।

পরে বিকাল ৬ টায় অভিযান সম্পর্কে সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্রিফিং করেন নির্র্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম। তিনি বলেন, পরিবেশের জন চরম ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপননের দায়ে তারিক ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পলিথিন উৎপাদন ও বিক্রি করলে কঠোর আ্ইনের আওতায় আনা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading