করোনা সুরক্ষায় সৈয়দপুরে সুভা’র মাস্ক বিতরণ

করোনা সুরক্ষায় সৈয়দপুরে সুভা’র মাস্ক বিতরণ

জয়নাল আবেদীন হিরো । উত্তরদক্ষিণ
সৈয়দপুর (নীলফামারী); শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ০৯:২০

নীলফামারীর সৈয়দপুরে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন (সুভা)। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে – করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ, রেডজোন এলাকাগুলোতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা।

কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৮ শতাধিক মাস্ক বিতরণ করে সুভা’র স্বেচ্ছাসেবকরা। শহরের পাঁচ মাথা মোড়, সৈয়দপুর প্লাজা, মদিনা মোড়, ছোট রেলঘুনটি, জিআরপি মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে এসময় সুভার শতাধিক স্বেচ্ছাসেবকরা সচেতনতামূলক কাজে অংশগ্রহন করে।

পাঁচমাথা মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম প্রমুখ।

এসময় ইউএনও মো. নাসিম আহমেদ বলেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রমের প্রসার জরুরী। মাস্ক বিতরণসহ সুভার জনকল্যানমূলক কার্যক্রমে উপজেলা প্রশাসন তাদের সাথে আছে।”

বিগত কয়েক বছর থেকে সুভা উপজেলা জুড়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে।

সুভা’র সভাপতি নওশাদ আনসারী বলেন, “আমাদের সংগঠনের অন্তর্গত ২৩ টি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেছে। যারা মাস্ক পরেননি তাদের বিনামূল্যে মাস্ক দিয়েছে। আমাদের এই কর্মসূচী আরও কয়েকদিন চলবে। এর মধ্যে আমরা লিফলেট বিতরণও করবো।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading