আমেরিকায় করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়েছে

আমেরিকায় করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৪:৫৮

মার্কিন আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার (২৩ জুলাই) ৪০ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জনা যায়। খবর এএফপি’র।

বিশ্বে কোভিড-১৯-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪০ লাখ ৫ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে, কভিড-১৯ আক্রান্তের দিক থেকে ব্রাজিল দ্বিতীয় এবং ইন্ডিয়া তৃতীয় স্থানে রয়েছে। ব্রাজিলে আক্রান্ত ২২ লাখ ছাড়িয়েছে আর ইন্ডিয়ায় এই সংখ্যা ১৩ লাখের কাছাকাছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading