পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৯:‌১০

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ গাজী (২২) ওই ছাত্রীকে গত মঙ্গলবার ধর্ষণ করেছে বলে ভিক্টিমের মায়ের অভিযোগ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মামলার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন।

স্কুলছাত্রী উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে। ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। আর অভিযুক্ত মাসুদ একই উপজেলার এবং গ্রামের আলতাব গাজীর ছেলে।

ছাত্রীর মায়ের অভিযোগ, গত মঙ্গলবার তিনি তার মেয়েকে বাড়িতে একা রেখে কাজে গেলে মাসুদ তাকে ধর্ষণ করেন। মেয়ের চিৎকার শুনে তিনি বাড়ি ফিরলে তাকেও আঘাত করেন মাসুদ। মাসুদের অভিভাবকদের কাছে নালিশ দিলে তারা তাদের নানাভাবে হুমকি দেয়। তারা যাতে মামলা করতে না পারেন সেজন্য তার বাড়িতে মাসুদের পরিবার বহিরাগত লোক এনে পাহারা বসায় বলেও তিনি অভিযোগ করেছেন। এর পর শুক্রবার দুপুরে ছাত্রীর মা বাড়ি থেকে বের হবার সুযোগ পেয়ে থানায় যান বলে তিনি জানান।

ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করেছে। এছাড়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের দপ্তরে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading