হজের খুতবা এবার বাংলাতেও শোনা যাবে
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১২:০০
প্রতি বছরের ৯ জ্বিলহজ আরাফাহ’র ময়দানে পবিত্র হজের খুতবা অনুষ্ঠিত হয়। সাধারণত আরবি ভাষাতেই এই খুতবা অনুষ্ঠিত হয়ে থাকে।
তবে গত বছর ৫টি ভাষায় এই খুতবা অনুবাদ করে প্রচারিত হয়েছিল। এবছর আরও ৫টি ভাষায় প্রচারিত হবে। প্রচারিত মোট ১০টি ভাষার মধ্যে এবার স্থান পেয়েছে বাংলা।
খবর সৌদি গণমাধ্যম সৌদি গেজেট ও গালফ নিউজ-এর।
জানা গেছে, আরবির বাইরে যে ১০টি ভাষায় হজ খুতবা দেয়া হবে সেগুলো হলো; বাংলা, ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফেঞ্চ, ম্যান্দারিন, তুর্কি, রুশ ও হাবশি।
এবার ২২ জুলাই জিলহজ মাসের প্রথমদিন এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে।
ইতিমধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে যেসকল স্থানে হাজিরা অবস্থান নেন, সে সব জায়গা প্রস্তুত রাখা হয়েছে। সৌদি সরকার অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ বছরে হজের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

