বগুড়ায় হাটের মধ্যে পিকআপ ঢুকে পড়ায় ৩ জন নিহত

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৪:‌২০

বগুড়া শহরের মাটিডালি এলাকায় দিনমজুরের হাটের মধ্যে দ্রুতগামি পিকআপ ভ্যান ঢুকে পড়ায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মন্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধার সুন্দরগঞ্জের খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)।

জানা গেছে, বগুড়া শহরের বনানী-মাটিডালী সড়কের মাটিডালী এলাকায় বগুড়া সদর উপজেলা পরিষদের পাশে প্রতিদিন সকালে দিনমজুরের হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। শনিবার সকালে শহর থেকে মাটিডালীর দিকে যাচ্ছিল দ্রুতগামী একটি পিকআপ ভ্যান। পিকআপটি দিনমজুরের হাটে লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিম্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

তিনি জানান, হতাহতরা সবাই শ্রমিক। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading