সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৫:০৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, গেল সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ ৯৮ হাজার ২৮১ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। কোম্পানিটির দর বেড়েছে ২২ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪১ কোটি ৬ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৯৪৯ টাকা।
আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৮ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৩৪ হাজার ৮৫৩ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৩৪ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৫২ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ১৫ দশমিক ৯৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৫ দশমিক ১৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১৩ দশমিক ১৬ শতাংশ এবং এডিএন টেলিকমের ১২ দশমিক ৭৭ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

