সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ জুন, ২০২৬, আপডেট ১৩:২৫

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) ভোরে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

আহত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন ও একই এলাকার মো. শাহীন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুঠোফোনে জানান, স্থানীয়দের সহায়তায় দুই জন আহত ব্যক্তি আনুমানিক ভোর ৫ টায় ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসা নেওয়ার জন্য। তার মধ্যে একজনের পিঠে গুলি লাগে আরেকজনের হাতে গুলি লাগে। আমরা তৎক্ষণাৎ চিকিৎসা দিয়ে কালীগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জকে জানায়। তিনি সরেজমিনে এসে তাদের দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজে রেফার করতে বলেন। আমরা পরবর্তীতে তাদের মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার করি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতরা অবৈধভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে ওই দুজন অবৈধভাবে ইন্ডিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে ইন্ডিয়ার বিভিন্ন এলাকায় অবস্থানের পর সর্বশেষ তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দীর্ঘদিন পর দেশে ফেরার উদ্দেশ্যে বুধবার গভীর রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন তারা।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading