সৈয়দপুর পৌরবাসীর মাঝে ভিজিএফ-এর চাল বিতরণের উদ্বোধন
শাহজাহান আলী মনন। উত্তরদক্ষিণ
সৈয়দপুর (নীলফামারী); রবিবার, ২৬ জুলাই ২০২০। আপডেট ১২:৫৫
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফ-এর চাল বিতরণের কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার।
রবিবার (২৬ জুলাই) সকালে পৌরসভা চত্বরে এই চাল বিতরণের কাজ উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, ট্যাগ অফিসার, আনসার ভিডিপি, ব্যাংকের ম্যানেজার মোজাহিদুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এবার পৌরসভার প্রায় ৪ হাজার ৬২১ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে সর্বমোট ৪৬.২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। ওয়ার্ড ভিত্তিক এ চাল বিতরণ আগামী ৩ দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।
চাল বিতরণ উদ্বোধনকালে পৌরবাসীর প্রতি পবিত্র ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা জানিয়ে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার বলেন, চলমান করোনা পরিস্থিতিতে এবার ঈদ স্বাস্থ্য সচেতনতার সাথে পালন করতে হবে। প্রয়োজনীয় স্বাস্থবিধি মেনে সকল কার্যক্রম সম্পাদনের আহ্বানও জানান তিনি।

