সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০। আপডেট ১৬:১০

রবিবার (২৬ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪১২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২ টির।

ডিএসইতে আজ ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৫১ লাখ টাকার।

অপর বাজার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৭.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৪৯.৮০ পয়েন্টে। সিএসইতে আজ ২০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ২৯টির আর ৯৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading