এমপি ইসরাফিলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এমপি ইসরাফিলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৫৫

নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ জুলাই) তারা পৃথক শোকবাণীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, শ্রমিক রাজনীতি দিয়েই তার রাজনীতিতে পদার্পণ। তিনি সংসদে সবসময় খেটে-খাওয়া সাধারণ মানুষের কথা তুলে ধরতেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল ও নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাকে হারালো।

অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ইসরাফিল আলম তার পুরো জীবন দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছিলেন। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম সোমবার সকাল সাড়ে ৬টা ৪০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে পরে করোনামুক্ত হয়েছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতী হলে স্কয়ার হাসপাতালে প্রথমকে তাকে আইসিইউতে, পরে ভেল্টিলেটরে এবং শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading