নিজেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মনে করেন সাকিব

নিজেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মনে করেন সাকিব

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৩১

বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান লিওনেল মেসির ভক্ত তা সবার জানা। তবে একইসঙ্গে তিনি নিজেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মনে করেন।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মেসি আর রোনালদোর গ্রাফিক্স করা একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘একজন ফুটবল ফ্যান হিসেবে মেসির ভক্ত আমি, উনিই আমার প্রেরণা। তবে, ব্যক্তিত্বের ধরণ অনুযায়ী আমি অনেকটা রোনালদোর মতোই। অধ্যবসায় বলুন কিংবা আচরণ অথবা প্রতিজ্ঞার জায়গাটিতে রোনালদোর সাথেই বেশি মেলাতে পারি নিজেকে।’

সাকিবের কথা কিন্তু অক্ষরে অক্ষরে ঠিক। গত বিশ্বকাপের কথাই ধরুন। টুর্নামেন্ট শুরুর আগে তিনি প্রতিজ্ঞা করলেন যে বিশ্বকাপ নিজের রেকর্ডটাকে সমৃদ্ধ করবেন। দেশকে গৌরব এনে দেবেন। প্রতিজ্ঞা অনুযায়ী অধ্যবসায় দিয়ে সেটির বাস্তবায়ন করে দেখিয়েছেন। হয়েছেন ২০১৯ বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার। আর আরচরণ? রোনালদো যেমন মাঝেমধ্যেই নানা বিতর্ক তৈরি করেন, সাকিবের ক্যারিয়ারটাও কিন্তু বিতর্কে ভরা। তারপরেও সাকিব বাংলাদেশের নয়নের মণি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading