কুষ্টিয়ায় করোনায় এ পর্যন্ত মৃত্যু ৩১

কুষ্টিয়ায় করোনায় এ পর্যন্ত মৃত্যু ৩১

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ২০:২৭

কুষ্টিয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শওকত আলী (৭২) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মৃত শওকত আলী কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মোট ৩১ জনের মৃত্যু হলো। সোমবার (২৭ জুলাই) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাক্তার নজমুল মনির এ তথ্য জানান।

ডা. নজমুল মনির জানান, রবিবার (২৭ জুলাই) করোনার উপসর্গ নিয়ে শওকত আলীকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে, সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়ায় ১ হাজার ৪১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধে্য এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬৩ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading