কলেজ সভাপতি পদে থাকতে পারবেন না এমপিরা

কলেজ সভাপতি পদে থাকতে পারবেন না এমপিরা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে গভর্নিং বডির (জিবি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না।

সম্প্রতি হাইকোর্ট বিভাগের এক রিট পিটিশনের রায়ের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালযয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বর্তমানে দায়িত্ব থাকা সংসদ সদস্যদের স্থলে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা জিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতদিন যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সাংসদদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading