চোলাই মদ বিক্রির দায়ে এক নারীর ছয়মাসের কারাদণ্ড

চোলাই মদ বিক্রির দায়ে এক নারীর ছয়মাসের কারাদণ্ড

শাহজাহান আলী মনন । উত্তরদক্ষিণ
সৈয়দপুর (নীলফামারী): মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১১:৫০

নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ চোলাই মদ বিক্রির দায়ে এক নারীকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৭ জুলাই) শহরের ঢেলাপীর উত্তরা আবাসনে মাদকবিরোধী ওই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। পরে মদ বিক্রির দায়ে রবিউলের স্ত্রী মোছা. মুন্নিকে (৫০) ওই দন্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত। সেই সাথে জব্দকৃত ১০লিটার চোলাই মদ মাটিতে ফেলে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম বলেন, সৈয়দপুরকে মাদকমুক্ত রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। এক্ষেত্রে মাদক বিক্রেতা থেকে মাদকসেবী কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকবরোধী এই অভিযান অভ্যাহত থাকবে। মাদকমুক্ত সৈয়দপুর গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading