হিলিতে ফেন্সিডিলসহ বোন, ভাই ও ভাবী আটক

হিলিতে ফেন্সিডিলসহ বোন, ভাই ও ভাবী আটক

মোসলেম উদ্দিন । উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১২:২৯

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ ভাই-বোন ও স্ত্রীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর থানার দক্ষিণ জামালপর (দুধীয়াপাড়া) গ্রামের আব্দুস সালামের ছেলে মুকুল হোসেন, (২৭) মেয়ে মিনা খাতুন (৩৫) এবং মুকুলের স্ত্রী (মিনা খাতুন-এর ভাবী) চামেলী বেগম (২৫)।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে হিলির বড় চেংগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বড় চেংগ্রাম এলাকায় অভিযান পরিচালানা করি। অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মুকুল, মিনা ও চামেলীকে হাতেনাতে আটক করি।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আজ দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading