ঈদে পুঁজিবাজার ১ দিন বন্ধ থাকবে

ঈদে পুঁজিবাজার ১ দিন বন্ধ থাকবে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৫:০০

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে এবার পুঁজিবাজার বন্ধ থাকবে মাত্র ১ দিন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী রবিবার (০২ আগস্ট) ঈদের ছুটির কারণে পুঁজিবাজার বন্ধ থাকবে।

আসন্ন ঈদ-উল আযহায় সরকারী ছুটি মাত্র তিন দিন। তবে ঈদের আগের দিন শুক্রবার ও ঈদের দিন শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ছে। এ হিসাবে ঈদে বাড়তি করে কোনো ছুটি যোগ হচ্ছে না। ঈদের পর দিন রবিবার মাত্র একদিন ছুটি পড়ছে।

ওইদিন সরকারী সব অফিস-আদালতের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে। আগামী ৩ আগস্ট সোমবার থেকে পুঁজিবাজার খুলবে এবং স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading