পিরোজপুরে বাবা-মা ও সন্তানের ঝুলন্ত লাশ

পিরোজপুরে বাবা-মা ও সন্তানের ঝুলন্ত লাশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১১:৩০

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘরের ভেতর এক পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ পেয়েছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ি এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের শিশু সন্তানের লাশ তারা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, এরা হলেন- ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আসফিয়া ইসলাম (৩)।

প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন হাওলাদার বলেন, আয়নাল হাওলাদারের বাড়ির উত্তর পাশে মাটিতে সিঁধ কাটা ছিল। দেখে মনে হচ্ছে, সিঁধ কেটে কেউ ঘরে ঢুকে তাদের হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে।

মঠবাড়িয়ার ওসি মাকসুদুজ্জামান মিলু বলেন, আমরা ঘনটাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading