৭ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আশা

৭ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আশা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪০

আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সোমবার (৩ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের ১০১টি পর্যবেক্ষনাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৮টি, বৃদ্ধি ২৪টি এবং হ্রাস ৭২টির, বিপদসীমার উপরে নদ-নদীর সংখ্যা ১৭টি।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকার আশপাশের নদীসমূহের পানি সমতলে স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া, নওগাঁ, নাটোর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, শরিয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকবে।

আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটিকর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসমূহের পানি বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যমুনা নদীর পানি সমতলে স্থিতিশলি আছে যা আগামী ২৪ ঘন্টায় হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুশিয়ারা ব্যাতীত উত্তর-পূর্বাঞ্চলে মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছ্, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ৫৭ মিলিমিটার ও কক্সবাজার ৫১ মিলিমিটার। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading