করোনা-মুক্তির এক সপ্তাহ পর গোপালগঞ্জ আ’লীগ নেতার মৃত্যু

করোনা-মুক্তির এক সপ্তাহ পর গোপালগঞ্জ আ’লীগ নেতার মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৮

করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার এক সপ্তাহ পর গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আহসান সিকদারের মৃত্যু হয়েছে। আহসান সিকদার ফুসফুস ও কিডনিজনিত রোগ নিয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি… রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, আহসান সিকদার জুলাই মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এক সপ্তাহ আগে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তিনি ফুসফুস এবং কিডনিজনিত রোগ নিয়ে গত শনিবার ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার (চুন্নু), সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা আহসান সিকদারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading