ব্লক মার্কেটে আজ ৩২ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে আজ ৩২ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:২৫

মঙ্গলবার (০৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৬ লাখ ১১ হাজার ৬৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৮৯ লাখ ১৯ হাজার টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে উঠে এসেছে সিঙ্গারবিডি।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে – এডিএন টেলিকম, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোণ, আইসিবি থার্ড এনআরবি, ইন্টারন্যাশনাল লিজিং, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, প্রিমিয়ার ব্যাংক, রূপালী লাইফ, সি পার্ল বীচ, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, সামিট পাওয়ার ও উত্তরা ব্যাংক লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading