বুধবার ৪ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৩৮
বুধবার (০৫ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
কোম্পানি ৪টি হলো: গ্রামীনফোন, মাইডাস ফাইন্যান্স, প্রিমিয়ার ইন্স্যুরেন্স ও প্রভিটা ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

