কুমিল্লায় গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা

কুমিল্লায় গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৪৫

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কৈয়ারপাড়া গ্রামে লিপি আক্তার (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত লিপি নাঙ্গলকোট উপজেলার হেসাখাল পদুয়াপাড় গ্রামের ইদ্রিছ টেইলারের মেয়ে।

লিপির পরিবারের অভিযোগ, তাকে স্বামী ও শ্বশুর মিলে শ্বাসরোধে হত্যা করেছেন।

লিপির বড় ভাই মো. সাদ্দাম বলেন, ‘এবারের ঈদে লিপির আমাদের বাড়িতে আসার কথা ছিল। সোমবার সকালে লিপি জানায় তার স্বামী তাকে আসতে দিচ্ছে না। সকালে লিপি এসব কথা বলার পর বিকালে তার স্বামী আমাদের মোবাইল ফোনে খবর দেয় যে লিপি স্ট্রোক করেছে। আমরা তাদের বাড়িতে ছুটে গিয়ে দেখি বোনকে দাফনের প্রস্তুতি চলছে। পরে তার গলায় দাগ দেখতে পাই। এতে সন্দেহ তৈরি হয়। এর কারণ জানতে চাইলে বোনের শ্বশুর এবং স্বামী আমাদের মারধর করেন। আমরা রক্ষা পেতে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ আমাদের এবং আমার বোনের লাশ নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।’

ফাঁড়ির এসআই মো. নূরুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর গলায় ওড়না ও রশি পেচানোর দাগ রয়েছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading