বন্যায় দেশজুড়ে ১৪৫ জনের মৃত্যু

বন্যায় দেশজুড়ে ১৪৫ জনের মৃত্যু
কুড়িগ্রামে বন্যায় পানিবন্দি মানুষ । ২৯ জুন ২০২০ । ছবি সংগৃহিত

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১০:০০

দেশে গত ২৪ ঘণ্টায় বন্যায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত ৩০ জুন থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে।

মঙ্গলবার (০৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

জুনের শেষ সপ্তাহ থেকে বন্যা শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৬২টি উপজেলা প্লাবিত হয়েছে। কুড়িগ্রম, মাদারীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ও নেত্রকোণার মানুষ বন্যায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন।

বন্যায় জামালপুরে ২৯, টাঙ্গাইলে ২৫, কুড়িগ্রামে ২২, লালমনিরহাটে ২২, মানিকগঞ্জে ১৩, গাইবান্ধায় ১২, সিরাজগঞ্জে ১১, নেত্রকোণায় পাঁচ, রংপুরে তিন, নীলফামারী, সুনামগঞ্জ, নওগাঁ, গোপালগঞ্জে দুজন করে এবং রাজবাড়ী, শরিয়তপুর ও মুন্সীগঞ্জে একজন করে বন্যায় মারা গেছেন।

বন্যাকবলিত জেলায় সরকার ১৫৬৭টি আশ্রয় কেন্দ্র তৈরি করেছে সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading