এবার আমিরাতের বাজারে ভয়াবহ আগুন (ভিডিও)

এবার আমিরাতের বাজারে ভয়াবহ আগুন (ভিডিও)

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:০৫

লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে পুড়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের একটি বাজার।

সংবাদমাধ্যম খালিজ টাইম জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আজমানের একটি ফল ও সবজির বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনে কেউ হতাহত হয়নি।

জানা যায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমানের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে। পাশের একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশঙ্কায় রোগীদের সরিয়ে নেওয়া হয়। আগুনের কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে একটি ইরানি দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল দোকানটি।

দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ধীরে ধীরে গ্রাস করে ফেলে গোটা এলাকা। সোশ্যাল মিডিয়ায় এমন ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গোটা মার্কেট চত্বরে কেবল আগুন আর আগুন। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading