করোনা: চবি অধ্যাপক ড. শফিউল আলমের মৃত্যু

করোনা: চবি অধ্যাপক ড. শফিউল আলমের মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার (৫৪) মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, করোনা আক্রান্ত হয়ে এক মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শফিউল।

জানা গেছে, অধ্যাপক শফিউল নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন। তার তিন মেয়ে রয়েছে। শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading