দিনাজপুরে বড় ভাইকে নির্মমভাবে খুন করলো ছোট ভাই

দিনাজপুরে বড় ভাইকে নির্মমভাবে খুন করলো ছোট ভাই

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৩১

দিনাজপুর সদরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের নিয়ে ছোট ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বড় ভাই। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ৭টার দিকে দিনাজপুর সদরের পুলহাট হামজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম (৫৩) দিনাজপুর সদর উপজেলার পুলহাট হামজাপুর গ্রামের মৃত বদু মোহাম্মদের ছেলে ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে পাঁচ বোন ও চার ভাই তাদের পিতার অবর্তমানে জমি ভাগ করা নিয়ে বৈঠক বসে। বৈঠকে চলাকালে ছোট ভাই ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে বোনদের মারধর করে এবং বড় হাসুয়া নিয়ে ভাইদের কোপাতে যায়। পরে বৈঠক শেষ না করেই ভয়ে সবাই পালিয়ে যায়।

পরে বৃহস্পতিবার সকালে বড়ভাই আব্দুস সালাম গরুর গোবর ফেলার জন্য বাড়ি থেকে বের হলে ফরিদুল ইসলাম আবারও বড় হাসুয়া নিয়ে হমলা চালায় এবং তার বড় ভাইকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় সালামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ফাতাউদ জামান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে চাচা হাসুয়া দিয়ে আমার বাবাকে কুপিয়ে জখম করে। পরে তিনি মারা যান।’

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুনিকে অবশ্যাই আইনের আওতায় আনা হবে।’ সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading