বাড়িতেই গাঁজার চাষ করতেন তিনি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১০:০৪
চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার দেওয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে বৃহস্পতিবার দুপরে গাঁজার গাছসহ গৃহকর্তা আনারুল ইসলাম আনু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকালে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১২ কেজি ওজনের ছোট বড় ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে গৃহকর্তা আনারুল ইসলাম আনুকে আটক করা হয়। এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।

