সরকার অফিস ‘পুরো’ খুলে মহামারী ছড়াচ্ছে: রিজভী

সরকার অফিস ‘পুরো’ খুলে মহামারী ছড়াচ্ছে: রিজভী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:৪০

সরকারি অফিস-আদালত সম্পূর্ণভাবে খুলে দিয়ে ‘সরকারই করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে সহায়তা করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রামের নিজের বাসা থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শুক্রবার (৭ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব একথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারি অফিস-আদালতে সবাইকে কাজ যোগদানের যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাতে প্রমাণ হয় যে, সরকার মানুষের জীবন বাঁচানোর জন্য নয়, মানুষের সুরক্ষা দেওয়ার জন্য নয়। এই সরকার হচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য। সরকার ইচ্ছাকৃতভাবে করোনা সংক্রামণ বৃদ্ধি করতে সহায়তা করছে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সরকারি অফিস-আদালতে সবাইকে যোগদানের যে নির্দেশ দেয়া হয়েছে- সেটা অমানবিক ও মনুষ্যত্বহীন। এভাবে অফিস-আদালত খুলে দেওয়ার কারণে সংক্রমণের মাত্রা আরও বাড়বে এবং আরো অসংখ্য মানুষকে করোনায় আক্রান্ত হয়ে জীবন-মরণের সন্ধিক্ষণে থাকতে হবে।’

কোরবানির পশুর চামড়ার দামের প্রসঙ্গে রিজভী বলেন, সরকার চামড়া শিল্পের প্রসার-উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি। ফলে আজকে দাম না পেয়ে কোরবানির চামড়া মানুষ রাস্তা-ঘাটে, নদীতে ফেলে দিচ্ছে, মানুষ গর্তে পুঁতে রাখছে। এবারে কোরবানির চামড়া দাম কম থাকায় এতিম-দুঃস্থ-গরীবরা এ থেকে বঞ্চিত হয়েছে। ট্যানারি শিল্প ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র সরকারের নীতির কারণে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading