করোনায় আক্রান্ত ম্যাশের বাবা-মাসহ পরিবারের নতুন ৪ জন

করোনায় আক্রান্ত ম্যাশের বাবা-মাসহ পরিবারের নতুন ৪ জন

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১০:১০

মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোর্তুজা স্বপন ও মা বলাকা মোর্তুজাসহ পরিবারের নতুন ৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান শনিবার (৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফির বাবা-মা ছাড়া অন্য দুজন হলেন- মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া তুহা। এর আগে ম্যাশ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা রাসেল বিল্লাহ বলেন, মাশরাফি পরিবারের আক্রান্ত চারজনই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন; তারা সবাই সুস্থ আছেন।

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। পরে ১২ জুলাই নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। সাংসদ মাশরাফির স্ত্রী সুমনা হক এবং ছোট ভাই মোরসালিন মোর্তুজাও করোনাভাইসে আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading