৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:১৩
সোমবার (১০ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো – ইউনিয়ন ক্যাপিটাল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার কোম্পানিগুলোর লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ১০ ও ১২ আগস্ট স্পট মার্কেটে হবে এ কোম্পানিগুলোর লেনদেন।
আর রেকর্ড ডেটের কারণে ১৩ আগস্ট লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

