করোনা তাড়াতে পাঁপড় খেতে বলা সেই ইন্ডিয়ান মন্ত্রী করোনা আক্রান্ত
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪৮
করোনাভাইরাস তাড়াতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দেওয়া ইন্ডিয়ান মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নিজেই এবার করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে জলসম্পদ মন্ত্রণালয়ের এই মন্ত্রী দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছে।
দিন কয়েক আগেই করোনা তাড়াতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
অর্জুন রামের দাবি ছিল, এই পাঁপড় খেলেই শরীরে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হবে অ্যান্টিবডি। এই মন্তব্য তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তিনি সমালোচিত হন।
যে রোগ তাড়াতে তিনি অন্যকে পাঁপড় খাওয়ার পরামর্শ দিলেন এবার তিনিই সেই রোগে আক্রান্ত হয়েছেন। খবর কলকাতা ২৪ এর।

