বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:৩৫

মহামারি করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের।

সোমবার (১০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১১:২১টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২ কোটি ৪৬ হাজার ৬৪২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৫২৫ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৪৮৬ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৫ শতাংশ এবং মৃত্যু ৫ শতাংশ।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন কভিড-১৯ রোগীর সংখ্যা ৬৩ লাখ ৯৬ হাজার ৬৩১ জন, যাদের মধ্যে গুরুতর অসুস্থ আছেন ৬৪ হাজার ৮০৪ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading