ভাত খাওয়ার সময়ই বাস চাপায় প্রাণ গেল ওসমানের
খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৫০
ঝিনাইদহের মহেশপুরে বাস চাপায় ওসমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার হাসাদহ এলাকার রাস্তার এ ঘটনা ঘটে। ওসমান চুয়াডাঙ্গা জেলার হাসাদহ মাঠ পাড়া গ্রামের গোলাম মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তবর্তী মহেশপুরের হাসাদহ এলাকায় রাস্তার পাশে বসে ভাত খাচ্ছিল ওসমান। সেসময় পিছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

