নেতানিয়াহু হাঙ্গেরিতে এলেই গ্রেফতার হবেন, হুঁশিয়ারি হবু প্রধানমন্ত্রীর

নেতানিয়াহু হাঙ্গেরিতে এলেই গ্রেফতার হবেন, হুঁশিয়ারি হবু প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:০৫

হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার ইঙ্গিত দিয়েছেন,আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির বুদাপেস্টে এলে তাকে গ্রেফতার করা হবে।

হাঙ্গেরিতে সর্বশেষ নির্বাচনে পিটার ম্যাগিয়ারের দল তিসজা পার্টি বড় জয় পেয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপের দেশটিতে পুতিন ঘনিষ্ঠ ভিক্টর অরবানের দেড় দশকের বেশি সময়ের শাসনের অবসান হয়েছে। শিগগিরই তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ এপ্রিল) সাংবাদিকদের ম্যাগিয়ার বলেন, ‘যদি কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোন ব্যক্তি আমাদের ভূখণ্ডে প্রবেশ করে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই হেফাজতে নিতে হবে।’

তিনি আরও বলেন, হাঙ্গেরিকে পুনরায় আইসিসি ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার ইচ্ছার কথা তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন। হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুর ডানপন্থি সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ২০২৫ সালে নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগত জানানোর আগেই হাঙ্গেরিকে আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার পথে নিয়ে গিয়েছিলেন।

আগামী শরতে নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের কথা রয়েছে। অরবানের আমন্ত্রণে তিনি এই সফরে রাজি হয়েছিলেন। কিন্তু ম্যাগিয়ারের এই নতুন ঘোষণা সেই সফরকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

গাজা যুদ্ধে গণহত্যার অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে। যদিও দুজনই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading