২ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

২ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪২

৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ড দুইটি হচ্ছে- এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

আলোচ্য সময়ে কোম্পানির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.৭৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.২২ টাকা। আর ইউনিট প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৫ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.৭৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.৫০ টাকা। আর ইউনিট প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৬ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading