করোনা: সাতক্ষীরায় নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:২৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে এক নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম – মর্জিনা খাতুন (৫৭)। তিনি বরগুনা জেলার কাউনিয়া উপজেলার পূর্ব কাউনিয়া গ্রামের ইফসুফ আলীর স্ত্রী।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন মর্জিনা খাতুন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, গত ১২ জুলাই কোভিড পজিটিভ নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সিনিয়র নার্স মর্জিনা খাতুন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান।

