করোনা: নওগাঁ এলজিইডি’র প্রকৌশলীর মৃত্যু

করোনা: নওগাঁ এলজিইডি’র প্রকৌশলীর মৃত্যু

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এলজিইডি নওগাঁর উপ সহকারী প্রকৌশলী। মৃত জুলফিকার আলী টেটু (৩৫) বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী গ্রামের বাসিন্দা।

তিনি গত ৮ আগস্ট করোনার উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত সোমবার নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখার একটি স্বেচ্ছাসেবী টিম স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহকে ধর্মীয় নিয়মানুসারে দাফনের জন্য প্রস্তুত করে হাসপাতাল চত্বরে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading