২ কোম্পানির বোর্ড সভা আজ

২ কোম্পানির বোর্ড সভা আজ

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১০:১৭

বুধবার (১২ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

কোম্পানি ২টি হলো – জিএসপি ফাইন্যান্স লিমিটেড এবং বার্জার পেইন্টস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, জিএসপি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা ১২ আগস্ট, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে বার্জার পেইন্টস লিমিটেডের বোর্ড সভাও ১২ আগস্ট, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading