ডিএসইতে সূচকের উত্থান
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২০
বুধবার (১২ আগস্ট) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বেড়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্রের তথ্যমতে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৮১ পয়েন্টে। বুধবার লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, দর কমেছে ১১৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪১টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ১২০ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বুধবার ২৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৬৫ পয়েন্টে। এছাড়া এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

