আইএমএফ’র কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

আইএমএফ’র কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, আপডেট ১৫:৩৮

চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ।

সংস্থাটি জানায়, নতুন একটি আর্থিক কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যা বর্তমান বাস্তবতা ও নতুন সরকারের অগ্রাধিকারকে বিবেচনায় নেবে। তবে যে কোনো নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চাহিদা, শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতি ও সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভর করবে। আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে তা চূড়ান্ত হবে।

সংস্থাটি আরও জানায়, বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা চলছে। যেখানে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা ও ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ মূল্যায়ন করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading