রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভা’র তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৪০
বোর্ড সভা’র তারিখ ঘোষণা করেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
ওই দিন দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিতব্য সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

