রবিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৩৫
রবিবার (১৬ আগস্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হলো – পাইওনিয়র ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও মেরিকো বাংলাদেশ লিমিটেড।
জানা গেছে, রবিবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় তাদের লেনদেন স্থগিত থাকবে।
সোমবার কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
আরও পড়ুন >>> রবিবার স্পট মার্কেটে যাচ্ছে ন্যাশনাল হাউজিং
>>> জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

