প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের করোনা জয়
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০
করোনা জয় করলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঈদুল আজহার আগে জ্বরে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। পরে করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। এরপর বাসায় আইসোলেশন থেকে চিকিৎসা নেন মহাপরিচালক। দুই সপ্তাহ পরে আবার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফল আসে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
মো. ফসিউউল্লাহ বলেন, আমি নিজ বাসাতেই চিকিৎসা নিয়েছি। পরিচিত চিকিৎসকের নিয়মিত পরামর্শ নিয়েছি। আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় এখন সুস্থ আছি। বাসাতেই অবস্থান করছি। সবাই দোয়া করবেন।

