ইন্ডিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
মোসলেম উদ্দিন । উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:০৯
ইন্ডিয়ার ৭৪তম স্বধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবি-বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আহম্মেদ ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও-এর মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প নায়েক সুবেদার হেলাল উদ্দিনসহ চেকপোষ্ট বিজিবি-বিএসএফ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ নিয়ে জয়পুরহাট-২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস রহমান টিটো জানান, ইন্ডিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার বিজিবির-বিএসএফ এর মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
তিনি জানান, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে।

