ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই মারা গেছেন

ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই মারা গেছেন

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭১) মারা গেছেন। খবর দ্য নিউইয়র্ক টাইমস-এর।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাতে ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ছোট ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি জানান, তার ছোট ভাই খারাপ সময় পার করছেন। তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রবার্ট কতদিন ধরে হাসপাতালে ভর্তি বা তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে দু’বছরের ছোট ছিলেন রবার্ট ট্রাম্প। শনিবার রাতে এক ঘোষণায় ট্রাম্প বলেন, অত্যন্ত ভারাক্রান্ত মনে এটা জানাচ্ছি যে, চমৎকার একজন মানুষ, আমার ভাই রবার্ট আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

ট্রাম্প বলেন, সে শুধু আমার ভাই ছিল না, বরং সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। তাকে সব সময় স্মরণ করা হবে। আমাদের আবার দেখা হবে। তার স্মৃতি সারাজীবন আমার হৃদয়ে থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইকে উদ্দেশ করে বলেন, রবার্ট আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে থেকো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading