মাস্ক পরলে চশমা ঘোলা হয়ে যায়, যা করবেন

মাস্ক পরলে চশমা ঘোলা হয়ে যায়, যা করবেন

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৫০

বিশ্বজড়ে চলমান করোনা পরিস্থিতির কারণে মাস্ক এখন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। কিন্তু এই মাস্কের কারণে অনেক সময় অনেক সমস্যায়ও পড়তে হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে ফেস মাস্ক পরলে চশমার কাঁচ ঘোলা হয়ে যাওয়া। ফেস মাস্কের মধ্যে দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয়ার কারণে বাষ্প জমে চশমার কাঁচ যে ঘোলা হয়ে যায় তা কাটানোর কিছু সহজ পদ্ধতি আছে। সেগুলো হলো:

১. গুজে নেয়া পদ্ধতি
মাস্ক চশমার কাঁচের উপর থাকবে না, মাস্ক থাকবে চশমার নিচে।

২. টিস্যু ব্যবহারের পদ্ধতি
মাস্কের উপরের অংশে পেছনে টিস্যু লাগিয়ে নিন, বাষ্প শুষে নেবার জন্য।

৩. সাবান ব্যবহারের পদ্ধতি
চশমার কাঁচ সাবান পানিতে ধুয়ে নিন। এতে কাঁচের উপর বাষ্প ঠেকানোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়। সূত্র: বিবিসি বাংলা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading