সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৪৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন আলী (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সুমন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়লপাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে।

এ নিয়ে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, সুমনসহ আরও কয়েকজন শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান সুমন। পরে তার সহযোগিরা মরদেহ নিয়ে ফিরে আসে। শিংনগর সীমান্তের ঘটনস্থলের ওপারে বিএসএফের দৌলতপুর ও শোভাপুর ক্যাম্প। তবে কোন ক্যাম্পের সদস্যদের গুলিতে মারা গেছে সুমন তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ আলী জানান, স্থানীয়ভাবে তিনি ঘটনা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading