সূচকের বড় পতনে লেনদেন শেষ

সূচকের বড় পতনে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২৮

সোমবার (১৭ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

সূচকের পাশাপাশি এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে বেড়েছে লেনদেন।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৬পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬১৮ পয়েন্টে। সোমবার লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৪০৮ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ১৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ সিএসইতে ৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading